০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

কলাপাড়ায় ৬,০০০ মিটার অবৈধ জাল আটক

কলাপাড়ায় ৬ হাজার মিটার অবৈধ বেহুন্দী জাল আটক করেছে পায়রা বন্দর নৌ-পুলিশ। বৃহস্পতিবার রাতে রাবনাবাদ নদীর মেহানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অবৈধ জাল আটক করা হয়। এসব জালের আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ টাকা। এরপর রাতেই এসব জাল কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশে বালিয়াতলী সেতু সংলগ্ন এলাকায় পুড়িয়ে ফেলা হয়। তবে জাল জব্দ করার সময় কোন জেলেকে আটক করতে পারেনি পুলিশ। পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জাল আটক করা হয়েছে। নিষেধাজ্ঞাকালীন সময়ে অবৈধভাবে মাছ ধরা জেলেদের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

কলাপাড়ায় ৬,০০০ মিটার অবৈধ জাল আটক

প্রকাশিত : ১২:৪৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১