০২:২১ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

কলাপাড়ায় ৩ টি ট্রলারসহ ২৫ জেলে আটক

পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদীর মোহনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে তিনটি ট্রলারসহ ২৫ জেলেকে আটক করেছে কোষ্টগার্ড। শুক্রবার সকাল ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ডের টহল টিম তাদের আটক করে। কোষ্টগার্ড নিজামপুর ষ্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার হরি প্রসাদ সিংহ জানান, তিনটি ট্রলার, ১০ বেহুন্দী জাল ও মাছ ধরার সরঞ্জামাদিসহ ২৫ জেলেকে আটক করে কোষ্টগার্ড ক্যাম্পে নিয়ে আসা হয় এবং কলাপাড়া মৎস্য বিভাগকে অবহিত করা হয়েছে। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ৬৫ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের অভিযোগে সামুদ্রিক মৎস্য আইনে আটক তিন ট্রলারের মালিক আনোয়ার হোসেন, রাসেল ও সোহরাবকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং আটক জেলেদের ছেড়ে দেয়া হয়েছে। অবরোধ চলাকালীন প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শফিকুল ইসলাম খান মিল্টন: রাজনীতিতে ৪২ বছরের পথচলা, জনসেবায় নতুন দায়িত্ব

কলাপাড়ায় ৩ টি ট্রলারসহ ২৫ জেলে আটক

প্রকাশিত : ১২:৫৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১