১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

কুমিল্লায় শনাক্তের রেকর্ড, প্রাণ হারাল ১৩ জন

কুমিল্লায় করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৯২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর আগে ২৭ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ৮৫৩ জনের। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আটজন নারী এবং পাঁচজন পুরুষ রয়েছেন। সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এতথ্য নিশ্চিত করেন। জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ২৪৩৭টি নমুনা পরীক্ষায় ৯২৪ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ৩৭ দশমিক ৯ শতাংশ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০ হাজার ৮৮ জনে। নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের ১৭৪ জন, আদর্শ সদরের ৪৩ জন, সদর দক্ষিণের ৩২ জন, বুড়িচংয়ের ৩৮ জন, ব্রাহ্মণপাড়ার ২৫ জন, চান্দিনার ৪৭ জন, চৌদ্দগ্রামের ৯৭ জন, দেবীদ্বারের ৫৭ জন, দাউদকান্দির ৪৪ জন, লাকসামের ৫৬ জন, লালমাইর ৪০ জন, নাঙ্গলকোটের ৫৬ জন, বরুড়ার ৬১ জন, মনোহরগঞ্জের ৩৭ জন, মুরাদনগরের ৬৩ জন, মেঘনার ১৪ জন, তিতাসের ১২ জন এবং হোমনা উপজেলার ২৮ জন রয়েছেন। এদিকে একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা সিটি করপোরেশন, দেবীদ্বার ও মনোহরগঞ্জে দুজন করে এবং কুমিল্লা আদর্শ সদর, চান্দিন, চৌদ্দগ্রাম, লালমাই, বরুড়া ও মুরাদনগর উপজেলায় একজন করে মারা গেছেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৭৪২ জনে।

ট্যাগ :

উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

কুমিল্লায় শনাক্তের রেকর্ড, প্রাণ হারাল ১৩ জন

প্রকাশিত : ১২:০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১