০২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

রাজশাহীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

রাজশাহীর চারঘাটে জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই মতিউর রহমান (৬২) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক ভাবে তাদের নাম পরিচয় নিশ্চিত করা যায় নি। শুক্রবার সকালে উপজেলার পশ্চিম ভাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান রাজশাহীর চারঘাট উপজেলার পশ্চিম ভাটপাড়া এলাকার মৃত জলিলের ছেলে। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দুই ভাইসহ বেশ কয়েকজন আহত হয়। আহত অবস্থায় ছোট ভাই মতিউর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়। তারপরও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই রুহুল আমিন বলেন, চারঘাট থেকে আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনার পথে রাস্তায় মৃত্যু হয়েছে বলে শুনেছি। হাসপাতালে নিয়ে আসার পরও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগ :
জনপ্রিয়

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

রাজশাহীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

প্রকাশিত : ১২:৫০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১