০৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

পরামর্শ গ্রহণ করে আউশ জমিতে বালাইনাশক প্রয়োগ’র পরামর্শ

চলতি আউশ মৌসুমের ফসলে রোগবালাই দমনে সঠিক সময়ে বালাইনাশক প্রয়োগের কথা বলেছেন মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন।
একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, যেভাবে বিভিন্ন কোম্পানির ঔষুধ বাজারে সরবরাহ করছেন পাইকারি ও খুচরা দোকানদাররা, এসব ওষুধের গুনগতমান সঠিক আছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সম্ভব না। অনেক কৃষক ফসল রক্ষায় দোকানদার ও কোম্পানির প্রতিনিধিদের প্রলোভনে ঔষধ বারবার প্রয়োগ করেও ফল পাচ্ছেন না। এতে সেসব কৃষকরা কোম্পানির ওষুধ গুলোকে ভেজাল বা নিম্নমানের বলে গুঞ্জন ছড়াচ্ছেন। আসলে কোন কোম্পানির ঔষধের গুণগত মান কিরূপ তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়। এরপর খুচরা দোকানদার ও কোম্পানির প্রতিনিধিদের প্রলোভনে পড়ে স্বল্পমূল্যের ঔষধ ক্রয় করে সুফল পাচ্ছেন না কৃষক। এতে অনেক কৃষক আশানুরূপ ফল না পেয়ে হতাশ হচ্ছেন। কৃষি এই কর্মকর্তা আরো বলেন, সঠিক সময়ে সঠিক ঔষুধ প্রয়োগ ও সারি করে ধান রোপণ না করায় আলো বাতাসের অভাবে রোগ বালাই বেশি হচ্ছে । দোকানদারদের দ্বারা প্রভাবিত না হয়ে কৃষি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ গ্রহণ করে নিয়ম মেনে ঔষুধ প্রয়োগ করা হলে এরকম সমস্যা হবে না।
কথা প্রসঙ্গে কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, কিছু সংবাদপত্রে দেখলাম “ভেজাল কীটনাশকের বাজার সয়লাব, কৃষক দিশেহারা” এমন শিরোনামে নিউজ প্রকাশ করেছেন। পোকা কে রোগ এবং রোগকে পোকা বানিয়ে আমার সাক্ষাৎকার দিয়েছেন যদিও পোকা আর রোগ এক না । যা দেখে আমি বিব্রত হয়েছি। এমন বিব্রত সাক্ষাৎকার দেওয়া থেকে বিরত থাকার জন্য সাংবাদিকদের অনুরোধ করছি। পরবর্তীতে নিউজ প্রকাশের আগে সঠিক জেনেশুনে সংবাদ প্রকাশ করার জন্য অনুরোধ করেন এই কর্মকর্তা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

পরামর্শ গ্রহণ করে আউশ জমিতে বালাইনাশক প্রয়োগ’র পরামর্শ

প্রকাশিত : ০৫:২৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১