০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

সোনারগাঁয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)-এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক জনাব আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আসিক আল জিনাত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা জনাব আবু সাঈদ তারেক বলেন, কৃষকদের আধুনিক ও মানসম্মত পদ্ধতিতে কৃষিপণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং দেশ-বিদেশে রপ্তানির বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি কৃষকদের উন্নত প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি বাজারজাতকরণ কৌশল সম্পর্কেও দিকনির্দেশনা প্রদান করেন।

বক্তারা তাদের বক্তব্যে কৃষির আধুনিকায়ন, উন্নতমানের বীজ ব্যবহার, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং বিদেশে কৃষিপণ্য রপ্তানির গুরুত্ব তুলে ধরেন।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শারজাহান মেম্বার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেন্টুসহ উপজেলার কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ডিএস./

ট্যাগ :

ক্ষমতার পালাবদলে পুশ ইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

সোনারগাঁয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

প্রকাশিত : ০২:৫৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬