০১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

মিরপুরে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর মিরপুরে নির্মানাধীন একটি ভবন থেকে পড়ে সুমন (১৮) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরো দুই শ্রমিক আহত হন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সুমন ও আহত মামুন (১৯) ও সাদেকের (২৫) বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নরেন্দ্রপুর গ্রামে। ঢাকাতে তারা মিরপুর-১৩ এর নতুন বাজার নামক এলাকায় ভাড়া থাকেন।

মিরপুর-১৩ এর রাকিন সিটি ডেভলপার কোম্পানির নির্মাণাধীন একটি ভবনের ১৪ তলার বাইরের অংশে কাজ করছিলেন তারা তিনজন। হঠাৎ মাচান ছিঁড়ে নিচে পড়ে যায় সুমন ও মামুন। অপর শ্রমিক সাদেক পাশের একটি রড ধরে ফেলায় বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান তিনি।

তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

ঢামেকের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক বলেন, আহত একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অপরজন ভর্তি রয়েছেন। নিহত সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

এসএসসি পরীক্ষা শুরু আগামীকাল,পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা

মিরপুরে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ০২:০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮