০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

ভারতে গেলো আরও দুই টন ইলিশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় গেলো দুই টন ইলিশ মাছ। বৃহস্পতিবার ইলিশ ভর্তি একটি পিকআপ আগরতলায় প্রবেশ করে। প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে ১০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮৫০ টাকা)। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশের এ চালান পাঠানো হয়েছে।

আখাউড়া স্থলবন্দর সূত্রে জানা গেছে, আখাউড়া স্থলবন্দর দিয়ে ২০১৩ সাল থেকে ইলিশ মাছ রপ্তানি বন্ধ রয়েছে। তবে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ইলিশ রপ্তানির বিশেষ অনুমোদন দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে প্রথম চালানে দুই টন মাছ রপ্তানি করা হয়েছে।

আগামী ১০ অক্টোবর পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ রপ্তানি হবে। আখাউড়া স্থল শুল্ক কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, বিডিএস করপোরেশন নামের একটি প্রতিষ্ঠান ৪০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছে। বৃহস্পতিবার প্রথম চালানে দুই টন ইলিশ রপ্তানি হয়েছে।

ট্যাগ :

ফরিদপুরে মোবাইল কোর্টের মাধ্যমে সওজের জায়গায় দখল মুক্ত

ভারতে গেলো আরও দুই টন ইলিশ

প্রকাশিত : ১২:০০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১