১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

জলবায়ু সহিষ্ণু অবকাঠামো নির্মাণের তাগিদ মেয়র আতিকের

মেয়র আতিকুল ইসলাম

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার অংশ হিসেবে জলবায়ু সহিষ্ণু অবকাঠামো নির্মাণের তাগিদ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। মঙ্গলবার বিকেলে জুম প্লাটফর্মে অনুষ্ঠিত ইউনিডো এবং সিটি অফ ভিয়েনার উদ্যোগে ব্রিজ ফর সিটিস-২০২১ এর অংশ হিসেবে গ্রিন রিকভারি অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন বিষয়ক মেয়রস রাউন্ড টেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, সময়ের চাহিদায় গ্রিন এনার্জি, গ্রিন জব এবং জীববৈচিত্র্যের মাধ্যমে পানিসম্পদ ব্যবস্থাপনার উপর গুরুত্ব বাড়াতে হবে। গ্রিন ইনিসিয়েটিভের অংশ হিসেবে ডিএনসিসির পক্ষ থেকে প্রতিটি শিশুর জন্ম সনদের সঙ্গে একটি করে গাছের চারা শিশুর অক্সিজেন ব্যাংক হিসেবে উপহার দেওয়া হয়।

তিনি আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, বায়ো-ডিগ্রেডেবল পলিথিন ব্যাগ ব্যবহার এবং প্লাস্টিক সার্কুলারিটির মাধ্যমে সার্কুলার ইকনোমি প্রতিষ্ঠার বিষয়ে ইউনিডোর কারিগরি সহায়তা প্রত্যাশা করছি।

জনকল্যাণে পার্ক, খেলার মাঠ ও গণ পরিসর নির্মাণ, খাল পুনরুদ্ধারের মাধ্যমে নৌ-চলাচলের ব্যবস্থা, কৃষক বাজার স্থাপনের মাধ্যমে কৃষকের শাকসবজি শহরবাসীর মাঝে বিক্রির সুযোগ করে দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

ট্যাগ :

“পাঁচ বছরের মধ্যে গজারিয়ার সব রাস্তা ও ব্রিজের কাজ সম্পন্ন করা হবে” : মির্জা ফখরুল

জলবায়ু সহিষ্ণু অবকাঠামো নির্মাণের তাগিদ মেয়র আতিকের

প্রকাশিত : ১২:০০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১