০৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

একদিনে হাসপাতালে ভর্তি ১২৩ ডেঙ্গু রোগী

দেশে একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১২৩ জন নতুন রোগী ভর্তি হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, একদিনে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১২৩ জন।

এর মধ্যে ঢাকাতে ১১৬ জন এবং ঢাকার বাইরের সারাদেশে ভর্তি হয়েছেন সাত জন। এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৭৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬২৫ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৫৫ জন রোগী ভর্তি রয়েছেন।

এ বছর ১ জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২২ হাজার ১৩০ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ২৬৬ জন রোগী। এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৮৪ জনের মৃত্যু হয়েছে।

ট্যাগ :

“পাঁচ বছরের মধ্যে গজারিয়ার সব রাস্তা ও ব্রিজের কাজ সম্পন্ন করা হবে” : মির্জা ফখরুল

একদিনে হাসপাতালে ভর্তি ১২৩ ডেঙ্গু রোগী

প্রকাশিত : ১২:০০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১