০২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন ১৪ নভেম্বর

একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু হচ্ছে আগামী ১৪ নভেম্বর। বুধবার (২৭ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৪২৮ বঙ্গাব্দের ২৯ কার্তিক মোতাবেক ২০২১ খ্রিষ্টাব্দের ১৪ নভেম্বর (রোববার) বিকাল ৪টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ (২০২১ খ্রিস্টাব্দের ৫ম) অধিবেশন আহ্বান করেছেন।

রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।‌

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদাবাজি মামলার আসামী রাহিম’কে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১

একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন ১৪ নভেম্বর

প্রকাশিত : ০৪:২৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১