০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

দেশে করোনাকালেও খাদ্যের সংকট নেই

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দানাজাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় দেশে করোনাকালেও খাদ্যের সংকট নেই। দেশের কোনো মানুষ না খেয়ে নেই। এখন আমাদের বড় চ্যালেঞ্জ হলো সবার জন্য পুষ্টিজাতীয় খাবার নিশ্চিত করা।

বৃহস্পতিবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি। সচিবালয়ের অফিস কক্ষ থেকে অনলাইনে সভায় অংশ নেন মন্ত্রী। তিনি বলেন, আওয়ামী সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অন্যতম লক্ষ্য হলো- সব মানুষের জন্য পুষ্টিসম্মত খাদ্য নিশ্চিত করা।

আমরা মানুষের দুধ, মাছ, মাংস, ডিম, ফলমূল প্রভৃতি খাবারের নিশ্চয়তা চাই। কৃষিমন্ত্রী বলেন, তরুণ ও আগামী প্রজন্মকে আমরা আরো মেধাবী হিসেবে গড়ে তুলতে চাই। আমি সবসময়ই বহু অনুষ্ঠানে এ কথা বলে এসেছি। চ্যালেঞ্জ মোকাবিলা করে এ লক্ষ্য আমরা অর্জন করতে চাই।

সেজন্য বর্তমান সরকার নিরলসভাবে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সভায় জানানো হয়, ২০২১-২২ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন প্রকল্পের সংখ্যা ৭০টি। মোট বরাদ্দ দুই হাজার ৯৫৮ কোটি টাকা। সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি হয়েছে ১০ দশমিক ৭৭ শতাংশ। এ সময়ে জাতীয় গড় অগ্রগতি হয়েছে ৮ দশমিক ২৬ শতাংশ।

ট্যাগ :

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

দেশে করোনাকালেও খাদ্যের সংকট নেই

প্রকাশিত : ১২:০০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১