০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

জ্ঞান-দক্ষতার সঙ্গে মূল্যবোধেরও শিক্ষা দিতে হবে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষা ব্যবস্থায় নতুন কারিকুলামে আমরা নতুন যা করার চেষ্টা করছি, তা হচ্ছে- জ্ঞান ও দক্ষতার সঙ্গে সঙ্গে মূল্যবোধেরও শিক্ষা দিতে হবে। শিক্ষার্থীদের যদি সততা ও মানবিকতা শেখানো না হয়, তাহলে তারা সুযোগ্য নাগরিক হয়ে উঠবে না।’

শুক্রবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে আন্তঃধর্মীয় সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের এগিয়ে যেতে হলে শিক্ষাব্যবস্থায় বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করতেই হবে। সবকিছুরই ভালো খারাপ দুই দিকই থাকে। তাই সঠিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করতে হবে। এর মধ্যে তথ্যপ্রযুক্তির অপব্যবহার বন্ধ করতে হবে।

শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আমরা সব রকম চেষ্টা করছি। তার জন্য সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাব্যবস্থায় সচেতনতাবোধ সৃষ্টি করতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাছির উদ্দিন সরোয়ার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, অংকুর জীৎ সাহা নব, ট্রাস্টের সচিব ডা. দিলীপ কুমার ঘোষ, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈন উদ্দিন, পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয়

খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে : নাহিদ হাসান

জ্ঞান-দক্ষতার সঙ্গে মূল্যবোধেরও শিক্ষা দিতে হবে

প্রকাশিত : ১২:০০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১