০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

লন্ডনে বঙ্গবন্ধুর ভাস্কর্যে তথ্যমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

গ্লাসগোতে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগদান শেষে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ লন্ডনে স্থাপিত বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার (১৩ নভেম্বর) লন্ডনের স্থানীয় সময় বিকেলে তিনি এ শ্রদ্ধা জানান। জানা গেছে, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আফসার সাদেক নিজ উদ্যোগে তার বাসভবন চত্বরে বঙ্গবন্ধুর এ আবক্ষ ভাস্কর্যটি স্থাপন করেছেন।

এ সময় ড. হাছান বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই আবক্ষ ভাস্কর্য নিজ বাড়িতে স্থাপন করার জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আফসার সাদেককে অসংখ্য ধন্যবাদ। এই ভাস্কর্য স্থাপন করতে গিয়ে তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এখানে মামলা হয়েছিল, সেই মামলা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল। মামলা জিতে তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্যটি স্থাপন করেছেন।

মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর প্রতি তার শ্রদ্ধা-ভালোবাসা, বাঙালিদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসারই প্রকাশ।

হাছান মাহমুদ এদিন সেখানে অবস্থানরত চিকিৎসাধীন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলেন। মন্ত্রী তার চিকিৎসা ও স্বাস্থ্যের বিষয়ে খোঁজ-খবর নেন ও সুস্থতা কামনা করেন। আব্দুল গাফফার চৌধুরী তার খোঁজ-খবর নেওয়ার জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

লন্ডনে বঙ্গবন্ধুর ভাস্কর্যে তথ্যমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত : ০৪:০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১