১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

অস্ত্রসহ ৪ যুবক আটক

মাদারীপুরের শিবচরে অস্ত্রসহ ৪ যুবককে আটক করেছে শিবচর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়।

গতকাল রবিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার পাচ্চর ইউনিয়নের হোগলারমাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- তাইজুল মোল্লা (২৯), খলিল মোল্লা (২৬), এনামুল (২৫), ইয়াছিন শেখ (২৫)। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অস্ত্র নিয়ে কয়েকজন লোক এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

চট্টগ্রামে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮

অস্ত্রসহ ৪ যুবক আটক

প্রকাশিত : ০১:২৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১