১০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে আইএসের বিরুদ্ধে তালেবানের অভিযান

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবান সন্দেহভাজন আইএস জঙ্গিদের আস্তানায় অভিযান চালিয়েছে। সোমবার কর্মকর্তারা এ খবর জানান। কান্দাহার প্রদেশের অন্তত চারটি জেলায় মধ্যরাতে এ অভিযান শুরু করা হয়। আইএসের স্থানীয় গ্রুপ ইসলামিক স্টেট খোরাসানের বিরুদ্ধে চালানো এ অভিযান সোমবার সকাল পর্যন্ত চলে।

তালেবানের প্রাদেশিক পুলিশ প্রধান আবদুল গাফ্ফার মোহাম্মদি এ তথ্য জানিয়ে বলেন, অভিযানে এ পর্যন্ত চার আইএস জঙ্গি নিহত এবং ১০ জনকে আটক করা হয়েছে।

এছাড়া একজন ঘরের ভেতরেই বিস্ফোরণ ঘটিয়ে আত্মাহুতি দিয়েছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের গোয়েন্দা সংস্থার একজন সদস্য বলেছেন, অভিযান চলাকালে তিন বেসামরিক নাগরিকও নিহত হয়েছে।

তিন মাস আগে তালেবানের ক্ষমতা দখলের পর থেকে আইএস খোরাসান জালালাবাদ, কুন্দুজ, কান্দাহার ও কাবুলে তাদের অপতৎরতা চালিয়ে আসছে। তারা একের পর এক আত্মঘাতি হামলা চালিয়ে অসংখ্য লোককে হত্যা করছে।

ট্যাগ :
জনপ্রিয়

খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে : নাহিদ হাসান

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে আইএসের বিরুদ্ধে তালেবানের অভিযান

প্রকাশিত : ১২:০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১