০২:১২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

বর্তমান সরকার মিডিয়াবান্ধব

বর্তমান সরকার মিডিয়াবান্ধব উল্লেখ করে প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া বলেছেন, সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সরকার এবং গণমাধ্যমকে একে-অপরের পরিপূরক হিসেবে কাজ করতে হবে। সরকারের ত্রুটি থাকলে তা বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে উপস্থাপন করতে হবে। এটি করলে সরকার ত্রুটিগুলো সংশোধন করতে পারবে। ফলে রাষ্ট্র এগিয়ে যাবে। 

আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ‘সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার সকাল ১০টায় রাজশাহী মহানগীর একটি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান তথ্য অফিসার আরও বলেন, গণমাধ্যম সক্রিয় হলে রাষ্ট্র ও রাষ্ট্রযন্ত্র আরও বেশি সক্রিয় হবে। সুশাসন প্রতিষ্ঠা করতে গণমাধ্যমের বিকল্প নেই। এজন্য গণমাধ্যম কর্মীদের কাজের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। গণমাধ্যম কর্মীরা বলিষ্ঠ ভূমিকা পালন করছেন। বর্তমান সরকারের দৃশ্যমান উন্নয়ন গণমাধ্যম কর্মীরা তুলে ধরছেন। দেশ ডিজিটাল হয়েছে। ডিজিটাল বাংলাদেশের সুফল আমরা পাচ্ছি।

দেশে বর্তমানে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১৬-১৭ কোটি উল্লেখ করে প্রধান তথ্য অফিসার বলেন, ইন্টারনেটের কারণে দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি না করতে পারলে দেশে এত উন্নয়ন সম্ভব হতো না। দেশে করোনার সময়েও আমরা মোবাইল ফোন ব্যবহারের সুবিধা পেয়েছি।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান। সভায় আলোচনায় অংশ নেন— রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, দৈনিক যুগান্তরের রাজশাহী ব্যুরোর স্টাফ রিপোর্টার ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাধারণ সম্পাদক তানজিমুল হক, দৈনিক ইত্তেফাকের রাজশাহীর স্টাফ রিপোর্টার আনিসুজ্জামান, এটিএন নিউজের সুজাউদ্দিন ছোটন, চ্যানেল আইয়ের আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ, গণযোগাযোগ অধিদফতরের পরিচালক ফরহাদ হোসেন, উপপরিচালক নাফেয়ালা নাসরিন, বাংলাদেশ বেতার রাজশাহীর উপআঞ্চলিক পরিচালক মনিরুল হাসানসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

ট্যাগ :

বর্তমান সরকার মিডিয়াবান্ধব

প্রকাশিত : ০৭:৫২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১