০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

ডিএমপির ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ডিএমপির পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মোহাম্মদ শাহ আলমকে রূপনগর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে তিনি পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) হিসেবে কর্মরত ছিলেন।

সম্প্রতি ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে আরও বলা হয়েছে, ডিএমপির গণসংযোগ ও মানবসম্পদ উন্নয়ন বিভাগের পরিদর্শক আরিফুর রহমান সরদারকে মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন্স) এবং পরিদর্শক কুইন আক্তারকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়াও ডিএমপি কমিশনার স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদে দু’জন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার দু’জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

তাদের মধ্যে এডিসি সাহাদত হোসেনকে ইন্টেলিজেন্স এনালাইসিস ডিভিশনে (আইএডি) ও এডিসি এ.এস.এম মুক্তারুজ্জামানকে ইঅ্যান্ডডি বিভাগে, অর্থ ও বাজেট বিভাগের এসি মোছা. লুবনা মোস্তফাকে ট্রাফিক-রামপুরা জোন ও এসি মো. ফিরোজ কাউছারকে অর্থ ও বাজেট বিভাগে বদলি করা হয়েছে।

আদেশে বদলিকৃতদের অবিলম্বে নতুন দায়িত্ব গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

বিএনপি নেতা বাদশা হত্যাকান্ডের অন্যতম অভিযুক্ত লেদু হাসান’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-২

ডিএমপির ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

প্রকাশিত : ০১:১০:২৭ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮