০১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

আহমেদাবাদে সিরিজ বোমা হামলা: ৩৮ জনের মৃত্যুদণ্ড

ভারতের আহমেদাবাদে সন্ত্রাসী হামলায় ৩৮ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আলোচিত এ ঘটনায় ৪৯ জনের মধ্যে ৩৮ জনকে সর্বোচ্চ সাজা দিলো দেশটির একটি বিশেষ আদালত। এ মামলায় প্রায় ৮০ জন আসামি বিচারাধীন ছিল। ২০০৮ সালে গুজরাট শহরের ওই সন্ত্রাসী হামলায় ৫৬ জন নিহত ও ২০০ জন আহত হন। গুজরাটের বিশেষ আদালতের বিচারক এআর প্যাটেল শুক্রবার এ মামলায় দোষী সাব্যস্ত বাকি ১১ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন জানা গেছে, ফেব্রুয়ারির ৮ তারিখ গুজরাটের আদালত এ মামলায় মোট ৪৯ জনকে দোষী সাব্যস্ত করেন ও অন্য ২৮ জনকে খালাস দেন।

গত বছরের সেপ্টেম্বরে ১৩ বছরের বেশি পুরোনো মামলাটির বিচার কাজ শেষ করেন আদালত। পুলিশের দাবি নিষিদ্ধঘোষিত সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (সিআইএমআই) উপশাখা ইন্ডিয়ান মুজাহেদিনের (আইএম) সঙ্গে সংশ্লিষ্টরা ওই সিরিজ বোমা হামলায় জড়িত ছিল। ইন্ডিয়ান মুজাহেদিনের সদস্যরা ২০০২ সালে গুজরাটের গোধরা পরবর্তী দাঙ্গার প্রতিশোধ হিসেবে ওই হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করে বলে অভিযোগ করা হয়।

ট্যাগ :

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

আহমেদাবাদে সিরিজ বোমা হামলা: ৩৮ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত : ১২:০০:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২