১২:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

আরও ৩ ডেঙ্গু রোগী হাসপাতালে

একদিনে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, একদিনে সারাদেশে তিনজন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকায় একজন ও ঢাকার বাইরে দুজন রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৫০ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৭ রোগী। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনও কেউ মারা যায়নি।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

ট্যাগ :

৩ মাসের মধ্যে সর্বনিম্নে তেলের দাম

আরও ৩ ডেঙ্গু রোগী হাসপাতালে

প্রকাশিত : ১২:৪৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২