০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু নেই

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ১২২ জনই থাকল। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৭১৪ জনে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনাক্তের হার ০.৮৮ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৭১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৮ লাখ ৮২ হাজার ৯১৪ জন। এদিন ছয় হাজার ৩৫০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ছয় হাজার ৩৬৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৮৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪.১০ শতাংশ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু নেই

প্রকাশিত : ০৫:০০:২০ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২