০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

চাঁদাবাজি বন্ধে রেলপথে পণ্য পরিবহণের চিন্তা: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, চাঁদাবাজি বন্ধে রেলপথে পণ্য পরিবহণের চিন্তা করছে সরকার। এতে চাঁদাবাজি কমে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সোমবার দুপুরে সচিবালয়ে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

সারাদেশে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজি বন্ধে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, এ লক্ষ্যে মনিটরিং জোরদার করা হচ্ছে। কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাপ্লাই (যোগান) এর পরিমাণ বাড়ানো এবং পথে পথে দুর্ভোগ কমানো গেলে পণ্যের দাম কমে আসবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

এ সময় বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দেশে পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে। আমদানিও সন্তোষজনক। দাম যাতে না বাড়ে এ ব্যাপারে মনিটরিং করা হচ্ছে। টিসিবিকে আরও কার্যকর করার কথা জানান তিনি।

তেলের দামের বিষয়ে তিনি বলেন, তেলের দাম কমাতে হলে অবশ্যই বিদেশের বাজারে তেলের দাম কমতে হবে। তারপরও ভ্যাট কমানোর কারণে বাংলাদেশের তেলের দাম এখন নিম্নমুখী।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদাবাজি বন্ধে রেলপথে পণ্য পরিবহণের চিন্তা: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ০৫:৩০:৪৬ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২