০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে নিরলস কাজ করছে সরকার : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিরলস কাজ করছেন। সে ধারাবাহিকতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে ব্যাপক কর্মসূচি নেয়া হয়েছে। এখন তারা শিক্ষার আলোয় আলোকিত হয়ে সমাজের উন্নয়নে অবদান রাখছেন। শনিবার নওগাঁর সাপাহার উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

এ সময় খাদ্যমন্ত্রী আরও বলেন, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির অর্থ তাদের মায়েদের মোবাইলে পৌঁছে দেয়া হচ্ছে। সাধন চন্দ্র বলেন, দেশে মানুষ বাড়ছে কিন্তু আবাদযোগ্য জমির পরিমাণ প্রতিনিয়ত কমছে। অন্যদিকে সরকারের দূরদৃষ্টিসম্পন্ন কৃষিবান্ধব নীতি ও কৃষকের অক্লান্ত পরিশ্রমে কৃষি উৎপাদন বাড়ছে। একারণে ১৬ কোটি মানুষের দেশে খাদ্যসংকট নেই।

উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. সাহজাহান হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী। অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ ও ১৪০ জনের হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন খাদ্যমন্ত্রী। এছাড়া খাদ্যমন্ত্রী কৃষকদের উফশী আউশ চাষে আগ্রহী করে তোলার জন্য সাপাহার উপজেলার ৬ ইউনিয়নে এক হাজার একশ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন। তিনি এ অনুষ্ঠানে মহিলা অধিদপ্তরের আয়বর্ধক কর্মসূচির আওতায় ৫০ জন মহিলার মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ করেন।

ট্যাগ :

মাটিরাঙ্গায় ‘অ্যাক্সেস টু ইউটিলাইজেশন অব লাইফ সেভিং’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে নিরলস কাজ করছে সরকার : খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ১২:০০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২