০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

২৪ ঘণ্টায় করোনায় দেশে কেউ মারা যাননি

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে কেউ মারা যাননি। ফলে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই রইল।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৬২৫ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৪৭ শতাংশ। এ সময় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৪ হাজার ৪৫৭ জন।

২৪ ঘণ্টায় ৪ হাজার ৮৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৯৩১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৭ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুই দিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২৪ ঘণ্টায় করোনায় দেশে কেউ মারা যাননি

প্রকাশিত : ০৫:৩২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২