০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

দেশে দেশে ঈদ উদযাপন

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া-মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে মুসলিমদের অন্যতম বৃহৎ উৎসব ঈদুল ফিতর।

এ উপলক্ষে সোমবার (২ মে) সকালে এসব দেশের মুসল্লিরা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেছেন।

গত শনিবার সৌদির আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। যার কারণে রোববার রমজান মাসের ৩০তম দিন পূর্ণ হয়। আর সোমবার এসব দেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশেও আজ ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), অস্ট্রেলিয়া, কুয়েত, ইরাক, ইয়েমেন, মিশর, তিউনিশিয়া, সুদান, আলজেরিয়া, মৌরিতানিয়া, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিরিয়াসহ বিশ্বের বহু দেশে সোমবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এসব দেশে সোমবার সকালে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।অন্যদিকে বাংলাদেশের আকাশে রোববার ১৪৪৩ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার ৩০ রোজা পূর্ণ হবে। এরপর মঙ্গলবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

ট্যাগ :

শ্রীমঙ্গলে এসএসসি, দাখিল ও ভোকেশনালে জিপিএ-৫ পেয়েছে ১৫৬ জন

দেশে দেশে ঈদ উদযাপন

প্রকাশিত : ১২:৫৩:১১ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২