০৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

বঙ্গভবনের দরবার হলে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি

ঈদের দিন বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য ও কিছু কর্মকর্তার সঙ্গে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

কোভিড-১৯ মহামারির প্রাদুর্ভাব এড়াতে এবার রাজধানীর জাতীয় ঈদগাহের পরিবর্তে রাষ্ট্রপতি ভবনে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপ্রধান।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, বঙ্গভবনে সকাল ৯টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নামাজের পর রাষ্ট্রপতি ক্রেডেনশিয়াল হলে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

সূত্র: বাসস

ট্যাগ :

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১১১, নিখোঁজ শত শত

বঙ্গভবনের দরবার হলে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি

প্রকাশিত : ০১:১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২