০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

পি কে হালদারের বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানি না: পররাষ্ট্রমন্ত্রী

প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে পলাতক পি কে হালদারের গ্রেপ্তারের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানেন না বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এ সময় পিকে হালদারের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ড. মোমেন বলেন, এ বিষয়ে আমরা আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। কিছু পত্রপত্রিকায় গ্রেপ্তারের খবর দেখলাম। এটা স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করলে ভালো হয়। ওনারা আমাদের জানালে যা যা করার দরকার সেটা আমরা করব।

পি কে হালদারকে গ্রেপ্তারের বিষয়ে ঢাকার পক্ষ থেকে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ ছিল কি না, এমন প্রশ্নের জবাবে মোমেন বলেন, আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। আমরা জানি না সেটা। পররাষ্ট্র মন্ত্রণালয় এ সম্পর্কে এখনও কিছু জানে না।

যারা দেশ থেকে বড় অংকের টাকা আত্মসাৎ করে বিদেশে পাড়ি জমাচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে ড. মোমেন বলেন, দুদক এ ব্যাপারে অনেক দিন ধরে কাজ করছে। আমাদের দেশের অনেক লোক নামে-বেনামে বিদেশে টাকা পাচার করছে। এরা দেশের শত্রু। সুতরাং যারা পাচার করছে তাদের ধরে নিয়ে আসা ভালো।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পি কে হালদারের বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানি না: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৮:২৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২