০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

টানা চার সপ্তাহ করোনায় মৃত্যু নেই

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ২৮ দিন মৃত্যুশূন্য দেশ। এ সময়ে করোনা শনাক্ত হয়েছেন আরও ২২ জন। এর আগে সর্বশেষ গত ২০ এপ্রিল একজনের মৃত্যুর খবর এসেছিল। বুধবার বিকেলে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে এক দিনে কোনো মৃত্যু না থাকায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনে রয়ে গেছে। সব মিলিয়ে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ১০৩। নতুন করে করোনা শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগের ১৭ জন। এ ছাড়া চট্টগ্রাম, বগুড়া, জয়পুরহাট ও মেহেরপুরে একজন করে শনাক্ত হয়েছেন।
বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ৫ হাজার ১টি নমুনা পরীক্ষায় ২২ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের নতুন হার শূন্য দশমিক ৪৪ শতাংশ। গতকাল এই হার ছিল শূন্য দশমিক ৭৫ শতাংশ। সরকারি হিসাবে গত এক দিনে সুস্থ হয়েছেন আরও ২৪১ জন। এ পর্যন্ত ১৯ লাখ ১৩৮ জন সুস্থ হয়ে উঠলেন। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। ধীরে ধীরে সংক্রমণ বাড়তে থাকে। প্রথম ঢেউ নিয়ন্ত্রণে আসে ২০২১ সালের ফেব্রুয়ারিতে। একই বছরের মার্চে ডেল্টা ধরনে ভর করে করোনার দ্বিতীয় ঢেউ আসে। এ পর্যায়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয় গত জুলাইয়ে। সংক্রমণ এতটাই বেড়ে যায় যে শনাক্তের হার ৩৩ শতাংশ ছাড়িয়ে যায়। দেশে করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয় গত বছরের ১১ ডিসেম্বর। এরপর দ্রুতগতিতে বাড়তে থাকে সংক্রমণ। ২০ জানুয়ারি করোনার তৃতীয় ঢেউয়ে প্রবেশ করে দেশ। ২৮ জানুয়ারি করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ দাঁড়ায়, যা দেশে করোনা সংক্রমণ ইতিহাসে সবচেয়ে বেশি। তবে তৃতীয় ঢেউয়ে মৃত্যু ছিল তুলনামূলক কম। এই ঢেউ নিয়ন্ত্রণেও আসে তুলনামূলক দ্রুত।

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

টানা চার সপ্তাহ করোনায় মৃত্যু নেই

প্রকাশিত : ১২:০০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২