০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে কাজ করছি

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলাদেশ যেন চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে পারে, সে লক্ষ্যে আমরা কাজ করছি। রোববার বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১২৪, ১২৫ ও ১২৬তম ‘আইন ও প্রশাসন’ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের ঊষালগ্নে রয়েছি। আসন্ন এ বিপ্লব মোকাবিলার প্রধান হাতিয়ার হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অব থিংস (আইওটি), ন্যানোটেকনোলজির মতো আধুনিক ও উন্নত প্রযুক্তি।

তিনি বলেন, আমাদের লক্ষ্য এই বিপ্লবের নেতৃত্ব দেয়া। তাই সরকারি কর্মচারীদের আগামী দিনের নেতৃত্ব দিতে সক্ষম করে গড়ে তুলতে হবে। এজন্য তাদের তথ্য-প্রযুক্তিতে আরও দক্ষ করে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, সরকারি কর্মচারীরা জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেন। তাই সরকারের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ন না হয়, সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। তাদেরকে সততা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে সেবা দিতে হবে।

প্রতিমন্ত্রী এ সময় সরকারি কর্মচারীদের দেশপ্রেম ও জনসেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মোমিনুর রশীদ আমিন। পাঁচ মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে ৩৫, ৩৬ ও ৩৭তম বিসিএস ব্যাচের ১০২ জন কর্মকর্তা অংশ নিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে কাজ করছি

প্রকাশিত : ১২:০০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২