০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

জনগণ পাশে ছিল বলেই পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে: প্রধানমন্ত্রী

জনগণের আশীর্বাদ ছিল বলেই পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে দেশের ভেতরে-বাইরে অনেক চাপ ছিল। শেষ মেষ আমরা কাজটা করতে পেরেছি।

আজ বুধবার (০১ জুন) শেরে-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় দুবছর পর একনেক সভায় সশরীরে অংশ নেন আজ।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানান।

পরিকল্পনামন্ত্রী জানান, পদ্মা সেতু শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়ে গেল। সেতু বাস্তবায়নে নানা স্ট্রাগল ও চাপের বিষয়ে একনেক সভায় খোলামেলা আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। জনগণ পাশে ছিল ও তাদের আশীর্বাদ ছিল বলেই পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে। দেশের ভেতরের-বাইরের অনেক প্রতিকূলতা ছিল বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি আরো জানান, প্রধানমন্ত্রী বলেছেন- আমরা কাজটা করতে পেরেছি। এটা নিয়ে আনন্দে আপ্লুত ছিলেন তিনি। প্রধানমন্ত্রীর অনেক বড় অর্জনগুলোর পদ্মা সেতু অন্যতম।

এদিন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক প্রায় দুই হাজার ৬৬৫ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের নয়টি প্রকল্পের অনুমোদন দেয়। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জনগণ পাশে ছিল বলেই পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৪:৩৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২