০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

যশোরে প্রাইভেটকার থেকে ১৩৫টি স্বর্ণের বারসহ আটক ৬

যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর এলাকায় তিনটি প্রাইভেটকার থেকে ১৩৫টি স্বর্ণের বারসহ ৬ জনকে আটক করেছে বিজিবি। জব্দ করা স্বর্ণের ওজন প্রায় ১৬ কেজি।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুরে চেকপোস্ট বসিয়ে তিনটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এসব প্রাইভেটকার থেকে উদ্ধার হয় ১৩৫টি স্বর্ণের বার।

বিজিবি অধিনায়ক বলেন, উদ্ধার হওয়া স্বর্ণের ওজন প্রায় ১৬ কেজি, যার মূল্য আনুমানিক ১৩ কোটি টাকা। এ ঘটনায় তিনটি প্রাইভেটকারে থাকা ৬ জনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণ ও আটক ৬ জনের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে গত ২০ মে যশোরের চৌগাছা উপজেলার ভারত সীমান্তবর্তী গ্রাম বড় কাবিলপুর থেকে সাড়ে ১৪ কেজি ওজনের স্বর্ণের বারসহ একজনকে আটক করে যশোর বিজিবি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ত্রিশালে বাবার হাতে শিশু ছেলে খুন, সৎ মা-সহ বাবা গ্রেফতার

যশোরে প্রাইভেটকার থেকে ১৩৫টি স্বর্ণের বারসহ আটক ৬

প্রকাশিত : ০৩:৪৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২