০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় অর্থ-প্রযুক্তি হস্তান্তরের আহ্বান মোমেনের

জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী প্রভাব তুলে ধরে উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থ, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সুইডেনের ‘স্টকহোম+৫০’ শীর্ষক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। শুক্রবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জলবায়ু ঝুঁকির বিষয়ে ভবিষ্যৎ প্রজন্ম কীভাবে আরও ভালোভাবে বুঝতে, চিন্তা করতে ও কাজ করতে পারে তা অন্বেষণে একটি আন্তঃপ্রজন্মীয় গোলটেবিল বৈঠকে যোগ দেন। বৈঠকে তিনি তরুণ প্রজন্মের জন্য নিরাপদ, জলবায়ু সহনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকারের গুরুত্বপূর্ণ নীতিগুলো তুলে ধরেন।

এ সময় ড. মোমেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসক ও গ্রিন ক্লাইমেট ফান্ডের (জিসিএফ) নির্বাহী পরিচালকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে ইউএনডিপি প্রশাসক অ্যাচিম স্টেইনার প্যারিস চুক্তির প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি ও বৈশ্বিক জলবায়ু কর্মকাণ্ডে তার নেতৃত্বের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। ড. মোমেন আকস্মিক বন্যার জন্য আগাম সতর্কীকরণ ব্যবস্থা তৈরিতে ইউএনডিপির সহায়তা কামনা করেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় অর্থ-প্রযুক্তি হস্তান্তরের আহ্বান মোমেনের

প্রকাশিত : ০৭:২৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২