০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

কোটার বিষয়ে প্রজ্ঞাপন যথাসময়েই হবে

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান বলেছেন, কোটা বাতিলের বিষয়ে প্রজ্ঞাপন যথাসময়েই হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রজ্ঞাপন কবে নাগাদ হতে পারে- এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কোটা বাতিলের বিষয়সহ অন্যান্য বিষয়ে প্রধানমন্ত্রীর পরবর্তী নির্দেশনার অপেক্ষায় আছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কবে প্রজ্ঞাপন জারি হবে- এ বিষয়ে মোজাম্মেল হক খান বলেন, ‘এটা এখন জরুরি নয়, কারণ এখন কোনো নিয়োগ হচ্ছে না। কাজেই আমরা যদি একটু সময় নেই তাতে দেশের ক্ষতি হবে না।’

সব চাকরির ক্ষেত্রেই কোটা বাতিল হবে কি না— এমন প্রশ্নে সচিব বলেন, সুস্পষ্ট নির্দেশনা পেলেই এই বিষয়ে বলা যাবে। প্রজ্ঞাপনের সময়ই এসব বিষয়ে উল্লেখ থাকবে বলেও জানান তিনি।

কোটা পরীক্ষা-নিরীক্ষার কথা বলা হয়েছিল- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিনিয়র সচিব বলেন, ‘আমরা সব সময় পরীক্ষার কাজ করি। সরকারি দফতর থেকে একটা কিছু বের হলে সেটা নিয়ে কেউ কথা বললে আরেকবার দেখি- কী কাজটা হলো, কেন কথাটা উঠেছে। সেটা চলছে, এখনও আমরা দেখছি।’

গত রবিবার থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন সারা দেশের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। পরে বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে দাঁড়িয়ে কোটা বাতিলের ঘোষণা দেন। এরপর বৃহস্পতিবার কোটা সংস্কার নিয়ে আন্দোলন করা সাধারণ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন।

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

কোটার বিষয়ে প্রজ্ঞাপন যথাসময়েই হবে

প্রকাশিত : ০৩:৫৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮