০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

সাক্কুকে হারিয়ে কুমিল্লার নতুন মেয়র রিফাত

  • কুমিল্লা
  • প্রকাশিত : ০১:৪৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
  • 45

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। তিনি টানা দুবারের মেয়র টেবিলঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুকে ৩৪৩ ভোটে পরাজিত করেছেন। রিফাত ভোট পেয়েছেন ৫০ হাজার ৩১০টি। সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭টি। এ সিটি ভোটে তৃতীয় অবস্থানে রয়েছেন সে¦চ্ছাসেবক দলের সাবেক নেতা ঘোড়া প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। তিনি পেয়েছেন ২৯ হাজার ৯৯ ভোট। তবে এ ফলাফল প্রত্যাখ্যান করেছেন মনিরুল হক সাক্কু। তিনি আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বলেছেন, অজ্ঞাত ফোন পেয়ে রিটার্নিং অফিসার ফলাফল পাল্টে দিয়েছেন।

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে ফলাফল নিয়ে শেষ মুহূর্তে নাটকীয়তা হয়েছে। বিকালে ভোট গ্রহণ শেষে গণনা চলাকালে শুরু হয় হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। ভোটের অঙ্কে কখনো এগিয়ে ছিলেন রিফাত, কখনো সাক্কু। একপর্যায়ে রাত ৯টার দিকে দুই পক্ষের সমর্থকরাই নিজেদের জয়ী বলে দাবি করেন। এ সময় দুই পক্ষে মিছিল-শোডাউন শুরু হয়। ফলে জেলা শিল্পকলা একাডেমিতে ফলাফল ঘোষণা সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। বাড়ানো হয় নিরাপত্তা। মিছিলে মিছিলে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে সাক্কুর ওপর হামলার চেষ্টা করেন বিপরীত পক্ষের সমর্থকরা। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। অশান্ত পরিস্থিতির মধ্যে রাত সাড়ে ৯টার দিকে রিফাতকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

ট্যাগ :
জনপ্রিয়

সাক্কুকে হারিয়ে কুমিল্লার নতুন মেয়র রিফাত

প্রকাশিত : ০১:৪৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২