১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সমুদ্রে ইয়াবা ভর্তি বস্তা ফেলে পালাল পাচারকারীরা

কক্সবাজারের টেকনাফের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার সকালে এ অভিযান চালানো হয়। তবে এ সময় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, সমুদ্রে বাংলাদেশের জলসীমায় একটি নৌকার সন্দেহজনক গতিবিধি দেখে থামানোর জন্য সংকেত দেয় কোস্টগার্ড সদস্যরা।

সংকেত না মেনে নৌকাটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করা হয়। একপর্যায়ে ২টি প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দিয়ে নৌকা নিয়ে দ্রুত মিয়ানমারের জলসীমায় পালিয়ে যায়। পরবর্তীতে বস্তা দুইটি তল্লাশি করে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

সমুদ্রে ইয়াবা ভর্তি বস্তা ফেলে পালাল পাচারকারীরা

প্রকাশিত : ১২:০০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২