০৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

গুলিবিদ্ধ শিনজো আবে মারা গেছেন

আততায়ীর গুলিতে আহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় শিনজো আবে মারা গেছেন বলে জাপানের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।

দেশটির স্থানীয় সময় শুক্রবার (৮ জুলাই) জাপানের পশ্চিমাঞ্চলের নারা শহরে বক্তব্য দেওয়ার সময় পেছন থেকে গুলি করা ৬৭ বছর বয়সী শিনজো আবেকে। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়।

জাপানি সংবাদমাধ্যম কিয়োদো নিউজ জানিয়েছে, আবেকে নারার একটি রাস্তায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি আক্রমণ করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে জানায়, ৬৭ বছর বয়সী আবে শহরের একটি রাস্তায় বক্তৃতা দিচ্ছিলেন তখন তিনি হামলার শিকার হন।

২০১২ থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন শিনজো আবে। তিনি জাপানের ইতিহাসে সবচেয়ে বেশি সময় টানা ক্ষমতায় ছিলেন।

বিশ্বনেতাদের শোক
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশ্বনেতারা।

সূত্র: জাপান টাইমস, কিয়োদো নিউজ, এনএইচকে, বিবিসি

ট্যাগ :

লালমনিরহাটে মাদক কারবারির ১০ বছর সশ্রম কারাদণ্ড

গুলিবিদ্ধ শিনজো আবে মারা গেছেন

প্রকাশিত : ০৪:৩৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২