০১:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

বিলাসবহুল ফ্ল্যাটে মিনিবার, বলাকা ব্লেডের পরিচালক সেলিম আটক

রাজধানীর বনানীর ১১ নম্বর রোডের একটি ফ্ল্যাটে পাওয়া গেছে অভিযান চালিয়ে পাওয়া গেছে মিরিবার। বিলাসবহুল ওই ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ লিকার, এমডিএমএ, ক্যানা বিস চকলেট, কুশ ও সিনথেটিক, কোকেন, এলএসডির মতো মাদকসহ বিভিন্ন রকমের মূর্তি উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

ফ্ল্যাটটির মালিক বলাকা ব্লেড (বর্তমানে সামাহ রেজার ব্লেডস) ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক সেলিম সাত্তারকে আটক করা হয়েছে। তিনি ফ্ল্যাটে খুলে বসেছিলেন অবৈধ মিনিবার। তার বারে বিভিন্ন ব্যক্তি মাদক সেবন ও বিক্রি করতেন। তবে সেলিমের ছিল না মাদক সেবন বা বিক্রির লাইসেন্স।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত বনানীর ১১ নম্বর সড়কের ব্যাংক এশিয়া ভবনের ৭৭ নম্বর বাড়ির ওই ফ্ল্যাটে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। অধিদফতরের সহকারী পরিচালক রাশিদুজ্জামান সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান।

রাশিদুজ্জামান বলেন, গোয়েন্দা সূত্রে তথ্য পাই ওই বাসায় অবৈধ মাদক বিক্রি ও সেবন করা হয়। পরে অভিযান চালিয়ে বিদেশি মদ এমডিএমএ, কোকেন, এলএসডি, ক্যানাবিস চকলেট, কুশ, ও সিন্থেটিক গাঁজা, সিসা ও লিকুইড গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির ১ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি বলেন, এ সময় ওই বাসা থেকে সেলিম সাত্তার নামে একজনকে আটক করা হয়। তিনি সাবেক বলাকা ব্লেড ও বর্তমানে সামা রেজা কোম্পানির একজন পরিচালক। তার বাসায় একটি অবৈধ মিনিবার পাওয়া গেছে।

আটক সাত্তার কর্মকর্তাদের জানিয়েছেন, তিনি বাংলাদেশ ও সুইডেনের দ্বৈত নাগরিক। বিভিন্ন সময়ে যাতায়াতের মাধ্যমে এ মাদক সংগ্রহ করতেন। এই বাসাটি তার নিজস্ব। উদ্ধার হওয়া মাদক তিনি নিজে ব্যবহার ও বিক্রি করে আসছিলেন। তবে তার মাদক বিক্রি ও সেবনের লাইসেন্স নেই। তিনি এ কাজটি কতদিন ধরে করছেন সেটি তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

বাসার ভেতরে মিনিবারে কারা আসত জানতে চাইলে তিনি বলেন, বাসার ভেতরের বারে আটক সাত্তারের বন্ধু-বান্ধবসহ বিভিন্ন ব্যক্তিরা আসতেন। এছাড়া তিনি বিভিন্ন জনের কাছে মাদক বিক্রি করতেন। পাশাপাশি কষ্টি পাথর, মূর্তি উদ্ধার করা হয়েছে। তবে কষ্টি পাথরের মতো দেখতে মূর্তিগুলো আসল না। এগুলো বহু পুরনো মৃৎ শিল্প। বাসাটিতে তার স্ত্রী ও কাজের লোকসহ চারজন থাকতেন। তবে স্ত্রীর কোনো যোগসাজশ পাওয়া যায়নি। আটক সাত্তারের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

সামাজিক সংগঠন সুহৃদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বিলাসবহুল ফ্ল্যাটে মিনিবার, বলাকা ব্লেডের পরিচালক সেলিম আটক

প্রকাশিত : ১০:০১:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২