ভূমি কর্মকর্তাদের সমন্নয়ে গড়া বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার কর্মকর্তাদের আয়োজনে এক আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৪ মার্চ ) ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলিতে অবস্হিত ফুড হাট রেষ্টুরেন্টের দ্বিতীয় তলায় এই আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম খোকনের সঞ্চালনায় ও বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, সংগঠনটির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রধান উপদেষ্টা এবিএম ফরিদ উদ্দিন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোঃ মফিজুল কবীর, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোঃ তোফাজ্জল হোসেন। ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্হিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ- সভাপতি এডঃ গোলাম সারোয়ার খোকন। এছাড়া আরও উপস্হিত ছিলেন, জেলা কালেক্টর সমিতির সভাপতি মোঃ জাকারিয়া, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ- সভাপতি ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম পলাশ, সহ- সভাপতি ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আইয়ুব আলী, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাহবুবুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলমগীর মিয়া চৌধুরী, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন আক্তারসহ প্রমুখ।
এছাড়াও আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিলে জেলার সকল পর্যায়ের ভূমি কর্মকর্তা ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলে আগত বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ভূমি সেবা কিভাবে মানুষের কাছে আরও সহজতর ও স্বাচ্ছন্দ্যময় করে তুলা যায় এবং সকল বিষয় নিয়ে সবার সাথে আন্তরিকতার সাথে কাজ করা যায় সেই লক্ষে আমরা কাজ করে যাবো। প্রধান অতিথিসহ অতিথিরা তাদের বক্তব্যে ইফতার ও দোয়া মাহফিলে আন্তরিকতার সাথে সবাইকে কস্ট করে যুক্ত হওয়ায় ধন্যবাদ দেওয়ার পাশাপাশি আগামী দিবে ভূমি সেবা নিয়ে সকল নাগরিকের স্বার্থে সরকারের নতুন নতুন সম্ভাবনা ও গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে কথা বলেন।
আমন্ত্রিত অতিথিরাও তাদের বক্তব্যে, সেবার মাধ্যমে মানবসেবা ও ভালোবাসা দিয়ে সকলের মন জয় করে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান এবং এতো সুন্দর আয়োজনে তাদেরকে সম্পৃক্ত করায় আয়োজকদের ধন্যবাদ জানান। সবশেষে মুসলিম উম্মাহ ও সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করে দোয়া পরিচালনা করেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম। উল্লেখ্য, পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সংগঠনটির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ অলিউর রহমান।
ডিএস./




















