ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে, কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নে বল্লভবাড়ী গ্রামের আশরাফ মিয়ার ছেলে জহিরুল ইসলাম (২২) ও ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পাথাইলকান্দি গ্রামের মজিদ মিয়ার ছেলে সবুজ মিয়া (২৫)।
বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, তিন বন্ধু মোটরসাইকেল যোগে টাঙ্গাইল থেকে বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিলো। তাদের মোটরসাইলেটি জোকারচর এলাকায় পৌঁছলে ¯িøপ কেটে মহাসড়কের উপর পড়ে যায়। এসময় কভার ভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়। এ ঘটনায় আহত অবস্থায় অপর জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
০৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
-
টাঙ্গাইল প্রতিনিধি - প্রকাশিত : ০৬:৩১:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
- 73
ট্যাগ :
জনপ্রিয়




















