নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ১২ টায় বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে তিন তলা বিশিষ্ট এক ভবন উদ্ভোধন করা হয়। উদ্ভোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫৭ নেত্রকোনা ১ আসনের সাংসদ সদস্য জনাব মানু মজুমদার। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবুল হাসেম, বালিকা উচ্চ বিদ্যায়ের সভাপতি নারীনেত্রী ক্যামেলিয়া মজুমদার, ওসি মোঃ আব্দুল আহাদ খান, মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ তাং, কলমাকান্দা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান সেলিম, সাধারন সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার বেগম লাকী, পাইলট সরকারি উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, প্রেসক্লাব সভাপতি রাজ্জাক আহমেদ রাজু, উপজেলা মহিলা যুবলীগ নেত্রী কনা আহমেদসহ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে কলমাকান্দা উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষক ও শিক্ষক মন্ডলী সহ বিভিন্ন ছাত্রছাত্রীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















