০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

‘ঢাকাকে পরিবেশ বান্ধব শহর হিসেবে টিকিয়ে রাখতে হবে’

ঢাকাকে স্বাস্থ্যসম্মত ও পরিবেশ বান্ধব শহর হিসেবে টিকিয়ে রাখতে পর্যাপ্ত পরিমাণ উন্মুক্ত স্থান রাখতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার সচিবালয়ে এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রণীত ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) রিভিউয়ের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির ১২তম মুলতবি সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

ঢাকা মহানগরীকে বাঁচাতে নিয়ন্ত্রক সংস্থাসমূহকে আইনানুগ ব্যবস্থা নিতে প্রয়োজনে কঠোর হতে হবে বলেও জানান খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ঢাকার জনসংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে। যথাযথভাবে শহরের পরিবেশ টিকিয়ে না রাখলে ভবিষ্যতে বিপর্যয় ঘটতে পারে। তাই অধিকতর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জলাশয় ও ভূমির প্রকৃতি রক্ষার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান মন্ত্রী।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পরিবেশ ও বন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান এবং গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

ট্যাগ :
জনপ্রিয়

নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নওগাঁ গড়ি; সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

‘ঢাকাকে পরিবেশ বান্ধব শহর হিসেবে টিকিয়ে রাখতে হবে’

প্রকাশিত : ০৬:৫৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮