ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড ও বেলতলীর মাঝামাঝি তামজিদ সিএনজি পাম্পের সামনে ইকোনো বাস চাপার অটো রিক্সার দুই যাত্রী নিহত হয়েছে। এতে আরো দুই যাত্রী আহত হয়েছে।
নিহতরা হলেন, সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের কিছমত মেম্বার বাড়ির জয়নাল আবেদীন (৩৮) ও পার্শ্ববর্তী হোসেনপুর গ্রামের জামাই ইমাম হোসেন (৩০) । বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় বেলতলী থেকে অটোরিকশা যোগে উল্টো পথে পদুয়ার বাজার বিশ্বরোড যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ময়নামতি হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান,মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















