কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জাহাঙ্গীর মাঝি নামে এক জেলের জালে ধরা পড়লো সাড়ে ৪ মন ওজনের ১ টি পাখি মাছ অর্থাৎ সেইল ফিস। এটির দৈর্ঘ্য ১২ ফুট ও প্রস্থ দেড় ফুট। বুধবার রাতে বঙ্গোপসাগরের ১০০ বাম এলাকায় মাছটি ধরা পড়ে। বৃহস্পতিবার দুপুরে মাছটি মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। উপক‚লীয় এলাকায় এ মাছের চাহিদা না থাকায় মাছটি ২৫ হাজার টাকায় কিনে নেন ইউনুস বয়াতী নামের এক মাছ ব্যবসায়ী।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এমাছ সাধারনত গভীর সাগরে বিচরন করে। এগুলো বেশ দ্রুতগামী ও বেশি ওজনের কারনে সচরাচর এমাছগুলো ধরা পড়েনা।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















