বরগুনার সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়িরচর গ্রামেতা সাপের কামরের আতংকে রয়েছে এলাকাবাসী। রাতে ঘুম নেই কারো চোখে।
জানা গেছে, বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়িরচর এলাকায় সাপের কামরে আহত হয় প্রায় ৪০ জন এর মধ্য দুইজন মারা যায়। আর এরপর থেকেই শুরু হয় সাপের জ্বালা।
সাপে কামড়ে মারা যাওয়া দুইজন হচ্ছে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়িরচর গ্রামের জামালের স্ত্রী একই এলাকার জাহাঙ্গীর সাপে কামড়ালে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এখন সাপের ভয়ে রাতে বিছানায়ও ঘুমাতে পারছেনা এলাকার মানুষ। মাঠে কাজ করতে যেতে পারছেনা কৃষকরা,স্কুলে যেতে পারছে না ছাত্রছাত্রীরা সাপের আতঙ্কে দিন কাটাচ্ছে তারা।
স্থানীয়রা জানান, গত একমাসে প্রতিদিন ৪ থেকে ৫ জনকে সাপে কামড়াচ্ছে এর মধ্যে দুজন মারা যাওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। হঠাৎ করে সাপের উৎপাতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে । আমাদের এলাকার সাপে কামড়ে রুগী হাসপাতালে নিয়ে গেলে ভ্যাকসিন নাই বলে বরিশাল পাঠিয়ে দেওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদের।
এ ব্যাপারে বরগুনা সিভিল সার্জন মোহাম্মদ ফজলুল হক বলেন, সাপে কাটা রোগীদের জন্য অ্যান্টিভেনমের সরবরাহ আছে। তাই হাসপাতালে সাপে কাটা রোগী এলে প্রয়োজনীয় সেবা দেওয়া হবে। এতে অনেকেরই জীবনের ঝুঁকি কমবে। স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















