বর্তমান সরকার সারাদেশে এমনকি উপজেলা পর্যায় চিকিৎসা সেবারমান বৃদ্ধি করতে হাসপাতালগুলোতে আধুনিকায়নের কাজ করছেন শেখ হাসিনার সরকার, ফলে ভালো সেবা পেয়ে রোগীরা এখন সন্তুষ্টি প্রকাশ করছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ১৫ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু কর্ণারসহ ৫টি উন্নয়ন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপি এসব কথা বলেন। উপজেলা স্বাস্থ্য কমপে-ক্সের স্বাস্থ্য কর্মকর্তার ডাক্তার আইভী ফেরদৌসের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাক্তার আবুল ফজল মুহাম্মদ মশিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক, ডাক্তার নাজমুল আহমেদ, এমওডিসি মশিউর রহমান, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান ছালাউদ্দিন ভুঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ইমন হাসান খোকন, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম চৌধুরী অপু, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আব্দুল আজিজ প্রমূখ।
এসময় মন্ত্রী ৫টি উন্নয়ন কাজের মধ্যে হাসপাতাল প্রবেশ মুখে বঙ্গবন্ধু কর্ণার, শিশুদের জন্য কিডস জোন, মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষায়িত কেবিন, সেন্ট্রাল অক্সিজেন কর্ণার, প্যাথলজি বিভাগের
সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















