০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দা‌খিল পরীক্ষার্থী দুই বন্ধু নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দা‌খিল পরীক্ষার্থী দুই বন্ধুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। নিহতরা হল, উপ‌জেলার সংগ্রামপুর ইউনিয়নের এগারকাহনিয়া গ্রামের ফজলু খানের ছেলে নাঈম খান (১৫) ও একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে শাকিল খান (১৫)। এ‌তে তা‌দের আ‌রেক বন্ধু রানা (১৭) গুরুতর আহত হ‌য়ে‌ছে। তারা উপ‌জেলার মূলবাড়ী দারুস সুন্নাহ দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষা দি‌চ্ছিল।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর ) রাত উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের এগারকাহনিয়া আমুয়াবাইদ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে তিন বন্ধু মোটরসাইকেলযো‌গে দেওজানা থেকে ছনখোলা বাজারের দিকে যাচ্ছিল। এসময় তা‌দের দ্রুতগতির মোটরসাইকেলটি আজাদিয়া দাখিল মাদরাসা সামনে একটি ব্যাটারিচালিত অ‌টোভ‌্যা‌নের সা‌থে মুখোমু‌খি সংঘর্ষ হয়। এতে তিনজন বন্ধ‌ু গুরুতর আহত হন। প‌রে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ভ‌র্তি ক‌রে। ত‌বে সেখানে শাকিল ও নাঈমের শা‌রিরীক অবস্থার অবন‌তি হ‌লে উন্নত চি‌কিৎসার জন‌্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেয়ার প‌থে রাত ১টার দি‌কে শাকিল মারা যান। এছাড়া অপর বন্ধ‌ু নাঈমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প‌থে তারও মৃত‌্যু হয়।

শ‌নিবার (১৭ সে‌প্টেম্বর) সকা‌লে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি ) আজহারুল ইসলাম সরকার ব‌লেন, দুই ছাত্র নিহত হওয়ার খবর পে‌য়ে‌ছি। ত‌বে তা‌দের মর‌দেহ এখনও পায়‌নি। খোঁজ খবর নেয়া হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ফরিদপুরে মোবাইল কোর্টের মাধ্যমে সওজের জায়গায় দখল মুক্ত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দা‌খিল পরীক্ষার্থী দুই বন্ধু নিহত

প্রকাশিত : ১২:০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২