স্বাধীনতার ৫০ বছর পার হলেও কুষ্টিয়াবাসীর দীর্ঘ দিনের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটছে কুষ্টিয়া-ঈশ^রদী মহা সড়ক চার লেন রাস্তা। সড়ক দূর্ঘটনার হাত থেকে মুক্তি ও জেলার মান উন্নয়নে এই চার লেনের রাস্তা নির্মাণ কাজ দ্রæত গতিতে এগিয়ে চলেছে। ধীরে ধীরে পাল্টে যাচ্ছে কুষ্টিয়ার দৃশ্যপট। দক্ষিন-পশ্চিমাঞ্চলের একমাত্র যোগাযোগ ব্যবস্থা কুষ্টিয়া হাইওয়ে। চিনার উপায় নেই কুষ্টিয়ার সেই পুরাতন রাস্তা, যে রাস্তা দিয়ে চলছিল মিনিটে ৪০টি ভারী ও হালকা যান বাহন। ঘটছিল প্রতিদিনই মর্মান্তিক সড়ক দূঘর্টনা। ২০২০ হতে ২০২২ সাল পর্যন্ত ৫শ ৭৪ কোটি ১৬লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে কুষ্টিয়া-পাকশী-দাশুরিয়া জাতীয় মহাসড়ক(এন -৭০৪) এর কুষ্টিয়ার শহরাংশ ৪-লেনে উন্নীতকরণসহ অবশিষ্টাংশ যথাযথমানে উন্নীতকরণ প্রকল্প এখন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে।
এই প্রকল্পের মধ্যে রয়েছে ৫টি প্যাকেজ। এর মধ্যে ১৩.০২৫ কিঃমিঃ বাজার অংশ সমুহের প্রশস্থকরণ, মজবুতিকরণ, ডিবিএস বেসকোর্স, ওয়ারিং কোর্স, হার্ডসোল্ডার নির্মাণ, আরসিসি বক্স কালভার্ট নির্মাণ, বাস বে, মেডিয়ান, পাশর্^ সড়ক উন্নয়সহ অন্যান্য আণুষঙ্গিক কাজ। এই কাজটি জহিরুল লিমিটেড নামে ঠিকাদারী প্রতিষ্ঠান ৫ এপ্রিল ২০২১ সালে কার্যাদেশ পেয়ে ভৌত ৯৯% কাজ শেষ করেছে। শেষ করার কথা রয়েছে ৩১ ডিসেম্বর ২০২২ তারিখ। ৬.৪০ কিঃমিঃ রাস্তা ১০ নভেম্বর ২০২০ কার্যাদেশ হাতে পেয়ে রানা বিল্ডার্স প্রাঃ লিঃ প্রায় ১০০% কাজ শেষের পথে থাকলেও আগামী ১লা নভেম্বর ২০২২ তারিখে শেষ হবে। এছাড়া ৫ কিঃমিঃ পেভমেন্ট প্রশস্থকরণ, মজবুতিকরণ, ডিবিএস বেসকোর্স, ওয়ারিং কোর্স, হার্ডসোল্ডার, আরসিসি বক্স কালভার্টনির্মাণ, ইউ ড্রেন, বিদ্যমান ড্রেনের উপর কভার/¯øাভ নির্মাণ, ফুটপথ নির্মান, রোড ডিভাইজার নির্মানসহ অন্যান্য আণুষঙ্গিক কাজ ৪ নভেম্বর ২০২০ কার্যাদেশ হাতে নিয়ে জহিরুল লিঃ দ্রæত করে যাচ্ছে। যার অগ্রগতি ভৌত ৪৮%। শেষ হবে ৩ নভেম্বর ২০২২তারিখে। অপর দিকে ৫৫ কিঃ মিঃ স্পেকটা ইঞ্জিনিয়ার্স লিঃ ১৭ নভেম্বর ২০২০ কার্যাদেশ নিয়ে ভৌত ৬৫% কাজ শেষ করতে পেরেছে। যা শেষ হবে নভেম্বর ২০২২। ১১.৮০ কিঃ মিঃ বাজার অংশ সমুহের প্রশস্থকরণ, পূনঃনির্মাণ, ডিবিএস বেসকোর্স, ওয়ারিং কোর্স, হার্ডসোল্ডার নির্মান, পাশর্^সড়ক নির্মাণ, ইউ-ড্রেন, বক্স কালভার্টনির্মাণ, বাস বে, রোড ডিভাইজার, মেডিয়ান ফুটপথ নির্মাণ ও রেরাড ডিভাইজার নির্মাণ কাজ ২৬ অক্টোবর কার্যাদেশ হাতে নিয়ে ভৌত ২৫% কাজ শেষ করেছেন এম, এম, বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিঃ। এই প্রতিষ্ঠানটি কাজ শেষ করবেন ২৫ অক্টোবর ২০২৩ ।
সড়ক ও জনপথ বিভাগ কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মোঃ শাকিরুল ইসলাম প্রকল্পটি সঠিক সময়ে ও সঠিক মানে বাস্তবায়ন করতে সার্বক্ষনিক তদারকি অব্যাহত রেখেছেন। সেই সাথে সংশ্লিষ্ট সহকারী প্রকৌশলী (এসডি), উপ-সহকারী প্রকৌশলী এবং কর্মচারীরা মাঠ পর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছেন। কাজ গুলো সঠিক সময়ে বাস্তবায়ন হলে কুষ্টিয়ার দৃশ্যপট বদলে যাবে বলে সাধারণ জনগণ আশা করছে। কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ কুষ্টিয়ার উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখায় সড়ক ও জনপথ বিভাগ কুষ্টিয়া কাজগুলো বাস্তবায়ন করে চলেছে। কাজগুলো সম্পন্ন হলে একদিকে যেমন সড়ক দূর্ঘটনা কমবে তার পাশাপাশি যানজট থেকেও সাধারণ জনগণ মুক্তি পাবে। কুষ্টিয়াবাসীর দীর্ঘদিনের দাবী ৪-লেন রাস্তা নির্মান তাও পুরণ হবে। এতে করে সরকারের ভাবমূর্তীও উজ্জল হবে। অতীতে বিএনপি সরকারের শাসনামলে কুষ্টিয়াবাসী আন্দোলন সংগ্রাম করে কুষ্টিয়ার উন্নয়নে তেমন কোন ভুমিকা দেখতে না পেলেও বর্তমান সরকারের শাসনামলে যত উন্নয়ন মুলক কর্মকান্ড কুষ্টিয়ায় বাস্তবায়ন হচ্ছে তাতে করে এই উন্নয়ন মাইল ফলক হিসেবে জনগনের অন্তরে কাজ করবে। সড়ক ও জনপথ বিভাগ কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মোঃ শাকিরুল ইসলাম বলেন কাজের মানের কাছে জিরো টলারেন্স। সড়ক নির্মাণে কোন ত্রæটি পেলে তাকে ছাড় দেয়া হচ্ছেনা। হয়তো এই ৪ লেনের সড়ক নির্মাণ করতে যেয়ে চলাচলে কিছুটা বিঘিœত হলেও এটা সাময়িক। কাজ দ্রæত এগিয়ে যাচ্ছে। অচিরেই সকল কষ্ট লাঘব হয়ে যাবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
























