বরগুনায় পুরাতন ঘর ভাঙ্গার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে বরগুনার ৭ নং দলুয়া ইউনিয়নের কদমতলা গ্রামের তিনজন নিহত আহত ১।
পারিবারের স্বজনরা জানান দীর্ঘ আট বছর পর হেলাল প্রবাস জীবন শেষে বাড়িতে আসলে পুরাতন টিনের ঘর ভেঙে সেখানে ভবন নির্মাণের করতে চায়। আজ পুরাতন ঘর ভাঙ্গা শুরু করলে বেলা দুটার দিকে ওই পুরাতন ঘরে থাকা মিটার সংযোগের তার ছুটে তার শরীরে ও ঘরের টিনে লাগে। তখন হেলালকে কাজের সহযোগিতা করার সময় মামাতো ভাই বেলায়েত, প্রতিবেশী অষ্টম শ্রেণী পড়ুয়া রবিউল ও আরিফ সহ মোট চারজন বিদ্যুৎকৃষ্ট হয়। স্থানীয়রা আহত অবস্থায় সকলকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত্যু ঘোষণা করে এবং একজন গুরুতর আহত থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করেন। নিহতরা সবাই প্রত্যেক বাবার একমাত্র ছেলে ।
ঘটনাস্থলে পুলিশ এসে মরা দেহের সুরাতল করেন। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের দাবি এটি একটি দুর্ঘটনা তাই যেন মরদেহের ময়নাতদন্ত না হয়।
বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান বলেন, আমরা বিষয়টি শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি।
বিদ্যুৎপৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















