চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করলেন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। ১৭ সেপ্টেম্বর শনিবার সিএমপি দামপাড়া পুলিশ লাইনে সিএমপি কর্তৃক আয়োজিত বৃক্ষ রোপন কর্মসূচি তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)।
বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশে জনসংখ্যার অধিক চাপে পড়ে বেশিরভাগই ফসলি জমি উজাড় করে তৈরি করা হচ্ছে ঘরবাড়ি। প্রতিনিয়ত কাটা হচ্ছে গাছপালা। মানছে না কেউ বন বিভাগের নিয়মনীতি। তাই পরিবেশ আজ হুমকির মুখে। এভাবে ব্যাপকহারে গাছপালা ও ফসলি জমি বিলীন হতে থাকলে প্রাকৃতিক দুর্যোগে দেশ ক্ষতিগ্রস্ত হবে।
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এর সহযোগিতায় আয়োজিত উক্ত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক ড. রফিকুল হায়দার।
এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারিশ সহ পুলিশের অন্যান্য উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















