চট্টগ্রামের চন্দনাইশ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এড.এস এম সিরাজদৌল্লাহ। ১৯ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েকের পরিচালনায় ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। ৯ জন সদস্যদের পরোক্ষ ভোটে এড. এসএম সিরাজদৌল্লাহ ৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কান্তি বড়ুয়া জানান,স্কুল পরিচালনায় গত ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যের ৪ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিতরা হলেন-মো.সেলিম উদ্দিন,আবদুল মোতালেব,আজাদ হোসেন টিপু,মো.আবুল কালাম। এছাড়া দাতা সদস্য হয়েছেন অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি মো.নুরুল আবছার,শিক্ষক প্রতিনিধি হুমায়ূন কবির,প্রণব কুমার বড়ুয়া,মর্জিয়া আক্তার এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হয়েছেন শামীম আকতার।
নবনির্বাচিত সভাপতি এড.এস এম সিরাজদৌল্লাহ বলেছেন,দীর্ঘ ১৪ বছর পর স্বতঃস্ফূর্ত নির্বাচনের মাধ্যমে শিক্ষিত অভিভাবক প্রতিনিধি নির্বাচিত করতে পেরে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন। তিনি সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের বিগত দিনের সকল অনিয়ম,রুখে দিয়ে উন্নয়নের স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















